সাতক্ষীরার কলারোয়ায় কারিতাস খুলনা অঞ্চল আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফরম পূরণের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা কারিতাসের কলারোয়া অফিসে এ বৃত্তি প্রদান করা হয়। কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গীয়াস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃত্তির টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কারিতাস খুলনা অঞ্চল আইসিডিপি ঋষি প্রকল্পের প্রকল্প ইনচার্জ আনন্দ দাস, সিডিএ প্রশান্ত দাস, পিআইসি সদস্য শিরিল মন্ডল, ফেডারেশনের সভাপতি লুকাস মন্ডল, কারিতাস খুলনা অঞ্চল আইসিডিপি ঋষি প্রকল্পের কলারোয়া শাখার সিডিও সুকুমার দাস, সিডিএ তপন হালদার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য-এ বছর ৭২ ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফরম পূরণের জন্য ৮৬ হাজার ৪শ’ টাকা বৃত্তি হিসাবে প্রদান করা হয়েছে।