কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা শনিবার (২৫ জানুয়ারী) বেলা দেড়টায় বেসরকারি সংস্থা উত্তরণ’র কালিগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে সার্বিক বিষয়ে তথ্য উপস্থাপন করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী এড. মনির উদ্দীন। উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, আনোয়ার হোসেন, ইলা দেবী মল্লিক, যুগ্ম সম্পাদক নিয়াজ কওছার তুহিন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনছুর আলী, সুকুমার দাশ বাচ্চু, আইন সম্পাদক এড. হাবিব ফেরদাউস শিমুল, মিডিয়া সম্পাদক সেলিম শাহরীয়ার, নারী ও শিশু সম্পাদক কণিকা সরকার, সদস্য গাজী জাহাঙ্গীর কবির, হাফিজুর রহমান, শান্তিরঞ্জন চক্রবর্তী, উত্তরণ কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আলমগীর কবির, নলতা শাখার ব্যবস্থাপক কামাল হোসেন প্রমুখ। সভায় উপজেলা এলাকার ভূমিহীনদের সার্বিক কল্যাণে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ত্রৈমাসিক সভায় উপজেলা ভূমি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।