মোহাম্মদ রিজওয়ানের শটে মিড উইকেটে সহজ ক্যাচ, কিন্তু মোহাম্মদ মিঠুন পারলেন না হাতে জমাতে। ওই শটেই দুই রান নিয়ে জিতে গেল পাকিস্তান। ম্যাচের শেষটা বাংলাদেশের জন্য হয়ে রইল যেন প্রতীকী। ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ ক্ষেত্র তৈরি করেছে দারুণ কিছুর, কিন্তু বারবার নিজেরাই ফসকে ফেলেছে সুযোগ। পাকিস্তান সিরিজ শুরু করেছে জয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে করতে পারে ১৪১ রান। রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেননি পাকিস্তান, খুঁড়িয়েছে শেষ দিকেও। তবে হারায়নি পথ, জিতেছে ৩ বল বাকি রেখে। সবশেষ দুই সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর শোয়েব মালিককে প্রায় এক বছর পর দলে ফিরিয়েছে পাকিস্তান। ম্যাচ জেতানো ইনিংস খেলে অভিজ্ঞ ক্রিকেটার দিয়েছেন প্রতিদান। ৪৫ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই দলকে নিয়ে গেছেন কাক্সিক্ষত ঠিকানায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিঠুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫*; শফিউল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০)
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শোয়েব মালিক