কালিগঞ্জে চোরাচালান প্রতিরোধ, আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষ, থানার ওসি মো. দেলোয়ার হুসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজি রফিকুল ইসলাম বাটুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার, বিজিবি’র শুইলপুর ক্যাম্পের নায়েক সুবেদার কেএম বেলাল, খড়মি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান, খানজিয়া ক্যাম্পের নায়েক সুবেদার জিন্নাত আলী, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ। এ সময় বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বেলা ১২ টায় একই স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতের জন্য প্রচার, প্রেস ব্রিফিং এবং সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।