“ক্যান্সারের থাকলে ভয়-বাল্য বিবাহ আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল আয়োজিত হাসপাতালের কনফারেন্স রুমে জরায়ু মুখে ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ (১৯ থেকে ২৫ জানুয়ারী) সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আবদুস কুদ্দুছ। আলোচনা করেন সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ ওহেদুল হক, শিশুবিশেষজ্ঞ ডাঃ রইছ উদ্দীন, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফারহানা ও সার্জিকাল সার্জন ডাঃ শিলা দিত্য শীল। প্রধান অতিথি সিভিল সার্জন বলেন, কম বয়সের বিবাহীত নারীদের জরায়ু মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমাদের মতো গরিব দেশে মহিলারা জরায়ুর মুখে ক্যান্সার ও স্তন ক্যান্সার রোগে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে বসবাস করছে। সেজন্য প্রথম স্টেজে এ রোগের চিকিৎসা করালে জারায়ু মুখে ক্যান্সার হবে না। বর্তমানে ভায়া পদ্ধতিতে জরায়ু মুখে ক্যান্সারপরীক্ষা করা হচ্ছে। ৩০ বছরের পরেই প্রতিটি বিবাহিত মহিলাকে পরীক্ষা করা প্রয়োজন। স্তনে কোনো প্রকার ফুটকা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং চিকিৎসা গ্রহণ করা উচিত। স্বাস্থ্য বিভাগ এ রোগ নির্মুল করতে প্রতিটি স্কুলের মেয়েদের ভেক্সিন দেওয়ার ব্যবস্থা করছে।