আওয়ামী লীগ সরকার যে কোনো প্রতিকূল পরিস্থিতে কৃষকদের পাশে দাঁড়ায় এবং কৃষকের কল্যাণে সর্বদা কাজ করে। কৃষকদের কথা চিন্তা করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ঋণ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। অব্যাহত রাখা হয়েছে কৃষি প্রণোদনা। কৃষি খাতের আরও অগ্রগতির জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কৃষি বান্ধব সরকার আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বীরগঞ্জ খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান (চাল) ২০১৯-২০২০ এর উদ্বোধন করতে গিয়ে এমপি গোপাল এসব কথা বলেন। এ বারের লক্ষমাত্রা ২০০৩ মেট্রিক টন চাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, বীরগঞ্জ ওসি এলএসডি মো. আজমত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম প্রমুখ।