দেবহাটায় জেলা রেজিষ্টারকে সখিপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা সাব রেজিষ্টার আবদুল হাফিজ দেবহাটা উপজেলার সখিপুর সাব রেজিষ্টি অফিসে আসলে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ তাকে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় এসআর অজয় কুমার সাহা, সখিপুর সাব রেজিষ্টি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি রমযান আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ময়না হোসেন, শেখ মোনায়েম হোসেন, নজরুল ইসলাম, আবু তালেব, জাহিদ হোসেন, হাসানুজ্জামান, অফিসের কর্মচারী নুরুজ্জামানসহ দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।