গত ২২/০১/২০২০ তারিখ আনুমানিক ১৮৫৫ ঘটিকার সময় সিপিএসসি, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপপরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে ১২.৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের নাম ১। অহেদা বেগম(৪৫), স্বামী-মোঃ আলীম, ২। রুনা আক্তার (২৫) ও ৩। মো. স্বপন (২৯), উভয় পিতা-মোঃ আলীম, সর্ব স্থায়ী ঠিকানা, শুভাড্ডা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০৩ টি মোবাইল, নগদ ৭০০/- টাকা ও ০১টি ট্রলি ব্যাগ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।