বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ ৬ জন আহত হয়েছে। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের কুলের বাজারে বসে তুচ্ছ ঘটনার জের ধরে সচীন বাড়ৈ ও মিনাল রায়ের মধ্যে দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় মিনালের ভাই শচীন বাড়ৈকে সংর্ঘষের ঘটনা সম্পর্কে জানতে চাইলে শচীন বাড়ৈ, খোকন বাড়ৈ, দুলাল, পংকজ ও পরিতোষের নেতৃত্বে ৮/১০জন মিলে রতœপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিধান রায়ের উপর হামলা করে আহত করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদের হামলায় প্রশান্ত রায়, সঞ্জয় বাড়ৈ, মিনাল রায়, প্রতিপক্ষ জগদীশ বাড়ৈসহ ৬জন আহত হয়। আহত ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সঞ্জয় বাড়ৈর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিধান রায়ের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।