বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের টেকনোলেজি কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহম্মেদ বলেছেন, মানবতার সেবাই পরম ধর্ম। সামাজিক প্রতিষ্ঠান ও বিত্তশালীদেরকে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসলে তাদের দুঃখ কষ্ট লাঘব হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিক দিন মজুরের কল্যাণে কাজ করতেন। তারই ধারাবাহিকতায় সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক, প্রতিবন্ধী, বিধাবসহ বিভিন্ন ভাতা চালু এবং শিক্ষার্থীদের ফ্রি বইসহ শিক্ষা বৃত্তি চালু করেছেন।
মঙ্গলবার বিকালে খুলনার ফুলতলা পায়গ্রামকসবা লায়ন্স ক্লাব আয়োজিত লায়ন শিল্পী ডায়বেটিস কেয়ার সেন্টার ও ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। লায়ন্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক বি.এম.এ মহাসচিব ও ইসলামী ব্যাংক এর পরিচালক ডাঃ কাজী শহিদুল আলম, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের খুলনা জেলা গভর্নর ড. শহিদুল ইসলাম, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের এরিয়া লিডার নাজমুল হক, কাউন্সিল চেয়ারপার্সন ড. মোহাম্মদ এরশাদ হোসাইন রানা, এ.কে.এম রেজাউল হক, ড. এম. এ হালিম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, মোঃ নজরুল ইসলাম সিকদার, ওসি মোঃ মনিরুল ইসলাম ও ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, জেলা পরিষদ সদস্য পাপিয়া সরোয়ার ও জয়ন্তী রানী সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা প্রমুখ।