বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর। উপজেলা নির্বঅহী কর্মকর্তা জিনাত রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর জামান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, যুবলীগের সভাপতি আবদুল মালেক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, ৫নং বিরল ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, অীভভাবক সদস্য মহসিন আলী, ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম।