দৈনিক বগুড়া পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় রায় (৪০) সোমবার রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তর্পনঘাট গ্রামের শ্রী অধির চন্দ্রের পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যা, পিতা-মাতা ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।সোমবার দুপুর ১২টায় তার মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন শেষে তর্পনঘাট কেন্দ্রীয় বিষ্ণু মন্দির সংলগ্ন শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান, প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানাউল্যাহ, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন সহ সকল সাংবাদিক ও সুধিজন তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।