র্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারীকে আটক করা হয়েছে।
রবিবার বিকেলে র্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি বিশেষ দল নগরীর ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পিযুষ কুমার দাস (৪০) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতের দেহ তল্লাশি করে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত পিযুষ পটুয়াখালীর লাউকাঠী এলাকার দিলিপ কুমার দাসের পুত্র। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অপরদিকে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার রাতে উপজেলার মাহিলাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহিলাড়া গ্রামের বাসিন্দা আজিম খাঁনের ছেলে আল ফায়েজ খাঁন (২০) কে ১৬৪ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।