কিশোরগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় মংলু মিয়া নামে এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাছুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসি জানায়, উপজেলা থেকে কাছারীর বাজার যাওয়া রাস্তার মহির ত্রিপুতি নামক স্থানে ভটভটির ধাক্কায় শনিবার সকালে ভ্যানচালক মংলু গুরুত্বর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়। নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।