“শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমূলক পরিবেশ পেলে” এই প্রতিপাদ্য বিষয়ে দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রোববার সকাল ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। বিকেল সাড়ে ৩ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন। এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রফুল্ল্য কুমার বর্মণ, মিজানুর রহমান,মোসাদ্দেক হোসেন,মোস্তারিরা বেগম, মতিয়ার রহমান সিদ্দিকী, মেনহাজুল ইসলামসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ২০০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৪৮ টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগীবৃন্দ উপস্থিত ছিলেন।