চাটমোহরে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ব্যবসায়ী উপজেলার চরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম পাবনার আদালতে ১২ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,চরপাড়া গ্রামের একটি শালিসের সূত্র ধরে সম্প্রতি চরপাড়া গ্রামের শফিকুল,শহিদুল,আঃ মান্নান গং চাটমোহর নতুন বাজার হাইস্কুল মার্কেটে গিয়ে আশরাফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। এয়াড়াও আশরাফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে মারপিটের জন্য তাড়া করে। এ সময় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। এ ব্যাপারে আশরাফুল ইসলাম বাদী হয়ে পাবনা ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা করার কারণে আশরাফুল ইসলাম এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।