রংপুরের পীরগাছায় শীতার্ত অসহায়দের পাশে দাঁড়ালো ঢাকাস্থ পীরগাছা উপজেলা সমিতি। তারা গতকাল উপজেলার ৯টি ইউনিয়নের সহস্্রাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় শীতার্ত মানুষরা সংগঠনটির নেতৃবৃন্দের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শুকরিয়ো আদায় করেন।
ওই দিন ঢাকাস্থ পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে পীরগাছা সরকারি কলেজ মাঠে সকাল থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. নুরনবী বুলবুল, সহ-সভাপতি এ এইচ এম আবদুর রউফ প্রামানিক, জিয়াউর রহমান রনি, সাধারণ সম্পাদক সুমন্ত কুমার মহন্ত সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান ফয়সাল, কোষাধ্যক্ষ এমদাদুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু হাসান চৌধুরী রুহেল, ফয়সাল আহমেদ, কামরুল ইসলাম, কার্যকরী সদস্য এ্যাড: শফিকুল ইসলাম শফিক ও মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমুখ। এ সময় পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।