“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধি কর” এই প্রতিপাদ্যে জাতীয় সঞ্চয় অধিপ্তরের উদ্যোগে রংপুরে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গিয়ে শেষ হয়। র্যালীর পূর্বে উদ্বোধী আলোচনায় জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, বিশেষ অদিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় উপ-পরিচালক আশরাফুল ইসলাম । এতে বক্তব্য রাখেন সঞ্চয় কর্মকর্তা রবিউল হাসান , সহ-প্রধান শিক্ষক আবদুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক বিনীতা রানী, রাশেদা ইসলাম প্রমূখ। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সঞ্চয়কারী অংশ নেন। সঞ্চয় সপ্তাহ সারাদেশে ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।