শনিবার দিনাজপুর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল আয়োজিত শহিদ ডাঃ আবদুল জব্বার মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত নয়, মানবতার মানসিকতা নিয়ে রোগীদের সেবা করতে হবে। রোগীর সেবার মান উন্নয়নের পাশাপাশি এই হাসপাতালে টেন্ডারবাজী, দূর্নীতি, অনিয়ম আমি যেন দেখতে না পাই। এই হাসপাতালে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহীতা থাকতে হবে। মনে রাখবেন হাসপাতালের উন্নয়ন অগ্রগতি ও রোগীদের সেবার মান বৃদ্ধিতে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ।
ব্যবস্থাপনা কমিটির সভায় স্বাগত বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ আহাদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ ওয়ারেশ আলী সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. নাজমুল ইসলাম, সহযোগী অধ্যাপক (অর্থপেডিক) ডাঃ নাদীর হোসেন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবি দুলাল, ৩নং ্ওয়ার্ড কমিশনার জিয়াউর রহমান নওশাদ প্রমুখ, সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা।