ফরিদপুর জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ওরফে বাসুর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ যোহর ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।মরহুমের জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফরউল্যাহ,ফরিদপুরেরপুলিশ সুপার মো. আলিমুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রাজ্জাক মোলাসহ বহু মুসল্লি অংশ নেন। পরে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে গ্রামের বাড়ি জেলার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
গত শুক্রবার রাতে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম(৬৩) মারা যান। তিনি স্ত্রী ও এক কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের মৃত্যুতে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক জানিয়েছেন।