জেলার হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী যাত্রীবাহি দুই লঞ্চের সাথে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুত্বর আহত চারজনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হিজলা থেকে রাত আটটার দিকে এমভি প্রিন্স আওলাদ-৪ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে এমভি টিপু-১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে। উভয় লঞ্চটি মেঘনা নদীর আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী এলাকায় পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হয়।
টিপু-১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল। বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পরায় দূর্ঘটনার ঘটনা ঘটে। এরপূর্বে গত রবিবার দিবাগত গভীর রাতে মেঘনা নদীতে যাত্রীবাহি কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছিলো।