সাতক্ষীরার শ্যামনগরে পরিমাপে কম দেয়াসহ বিএসটিআই এর নীতিমালা অনুসরনে অনিয়মের অভিযোগে আশা পেট্রোলিয়াম এবং শ্যামনগর ফিলিং ষ্টেশন নামীয় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ওজন ও পরিমান মানদন্ড আইন ২০১৮ এর ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৮ হাজার ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় বিএসটিআই খুলনা অঞ্চলের পরিচালক মোঃ আবু হাসনাত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।