বাল্য বিয়ের কুফল, মাদক, ইভটিজিং ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে জেলার গৌরনদী উপজেলা সদরের গালর্স হাই স্কুল এণ্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও স্কুল এণ্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, অধ্যক্ষ একেএম আজাদ প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।