দিনাজপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর বীরগঞ্জ জোনাল অফিসের আওতায় ৪নং এলাকার পরিচালকের দ্বি-বার্ষিক নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত হয়েছে।
১৬ জানুয়ারী উক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৯/২০।এরি পরিপেক্ষিতে বিজ্ঞ আদালত গত ১৪/০১/২০২০ ইং তারিখে নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আদেশ প্রদান করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
উল্লেখ্য বীরগঞ্জ জোনাল অফিসের পরিচালক পদে নির্বাচনে ভোটার ৫১ হাজার ৪১৪ জন এবং পদপ্রার্থী ছিলেন ৬ জন । ৬ জন প্রার্থীর মধ্যে ৫জনের আবেদন ফরমে স্বাক্ষর না থাকার কারণ দেখিয়ে নিবার্চন বাতিল করেন পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনার।