কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ জাহিদুর রহমান (২৮) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার ভাদিয়ালী গ্রামের শওকাত দালালের ছেলে। মাদরা বিজিবর নায়েক সুবেদার কানাই চন্দ্র পাল জানান- ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৮আররি জিরো পয়েন্ট দিয়ে ওই যুবক ৯ বোতল ফেনসিডিল নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের হাতের আটক হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।