দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর নাগরিক কমিটির সদস্যসহ নেতৃবৃন্দ সোমবার সন্ধায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সাথে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় নব নির্বাচিত পৌর নাগরিক কমিটির সভাপতি উপাধ্যক্ষ আনিছুর রহমান,সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাকালে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন নতুন কমিটিকে সর্বাত্বক সহযোগীতার আশ^াস প্রদান করেন। উল্লেখ্য,ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটি একটি সেবামুলক অরাজনৈতিক প্রতিষ্ঠান। আত্ব-মানবতার সেবার ব্রত নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ঘোড়াঘাট পৌর এলাকার সুবিধা বঞ্চিত,অসহায়,নিপিড়িত মানুষের পাশে দাড়ানোর অঙ্গিকার নিয়ে এই প্রষ্ঠিানের আত-¡প্রকাশ ঘটে। এ ছাড়াও নাগরিক কমিটির পক্ষ হতে মেধাবী শিক্ষার্থীদের সম্মমনা প্রদান করে তাদের শিক্ষা জীবনকে উৎসাহিত করা হয়।