সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিট আয়োজিত জেলা আইনজীবী সমিতির চত্বরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের সাবেক সভাপতি এ্যাড. আবদুল হালিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আইনুল হক। এ ছাড়া বক্তব্য রাখেন এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. একরামুল আমিন, এ্যাড. এমাস আলী, এ্যাড. খয়রাত আলী, এ্যাড. আনোয়ারুল আজিম খোকন, এ্যাড. আবদুল বাকি, এ্যাড. গোলাম ফারুক, এ্যাড. মেনহাজুল আবেদীন, এ্যাড. মাহফুজুর রহমান বিপুল, এ্যাড. মাহফুজ আলী চৌধুরী, এ্যাড. তোফায়েল আহম্মেদ বকুল, এ্যাড. আবদুস সামাদ (২), এ্যাড. ইউসুফ আলী (২), এ্যাড. ফখরুদ্দীন আলী, এ্যাড. আশরাফ রঞ্জু, এ্যাড. ফিরোজ ইব্রাহিম, এ্যাড. রেজাউল ইসলাম, এ্যাড. আ.ন.ম. হাবিবুল্লাহ ও এ্যাড. সাদিব বিন নাসের। বক্তারা বলেন খালেদা জিয়াকে জেলে রাখে মুজিব বর্ষপালন দেশের মানুষের কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না তাই অবিলম্বে তার সাজা স্থগিত করে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন।