দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গত শনিবার রাত ৮টায় স্থানীয় রাজিয়া চৌধুরী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক দিলজার হোসেন বিল্লু,প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,ঘোড়াঘাট কেসি স্কুল ও কলেজের উপাধ্যক্ষ আনিসুর রহমান,শিক্ষক সাহানুর রহমান,শিক্ষক আলী হায়দার মোঃ রবিউল আলম বাবুল, আরসি স্কুলের পরিচলনা কমিটির সদস্য আনোয়ার হোসেন ডাবলু,প্যানেল মেয়র আব্দুল কাদের,বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক,তাফছির আলম সেলিম,রিমন,সাগর ও মনোয়ার বাবু। আলোচনা শেষে উপাধক্ষ আনিসুর রহমানকে সভাপতি,আবু বক্কর সিদ্দিককে সাধারন সম্পাদক ও আনোয়ার হোসেন ডাবলুকে সাংগঠনিক সম্পাদক করে ত্রি-বর্ষিক ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটি গঠন করা হয়।