বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন (আইএফআইএফ) এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিরলের ফরক্কাবাদ ইউপি’র দামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম শীতবস্থ বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম, অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, আইএফআইএল’র ম্যানেজিং ডিরেক্টর এ জেড এম সালেহ্, এসইভিপি এন্ড চীফ এইচ আর অফিসার জে এইচ সাহেজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম (এডিঃ পিঃ পিঃ), বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, ফরক্কাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমূখ। অনুষ্ঠানে ৩ শত হতদরীদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।