দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামীলীগ অফিসে স্থানীয় সিনিয়র সহ সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং দেশ ও জাতীর জন্য তার ভুমিকার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসনে,মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও ইউনুস তালুকদার। এর পূর্বে আনন্দ র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। অপর দিকে বিকালে উপজেলা প্রশাসন দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।