জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ১০ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের জন্য ছিল একটি ইউটার্ন। ১০ই জানুয়ারি মানে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় তার ঘোষিত পথে অবতরণের একটি দিন। জাতির জনক বঙ্গবন্ধু তাঁর পরিকল্পিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সারাজীবন লড়াই, সংগ্রাম করেছেন।
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জন্মশতবার্ষিকীর ‘ক্ষণগণনা’ যন্ত্র উদ্বোধনকালে এমপি গোপাল উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, পৌর মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন প্রমুখ। আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন-ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী করা হয়।