বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি ও ১১ জানুয়ারি ২০২০ মুজিববর্ষের ক্ষণগণনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন/বাস্তবায়নের লক্ষ্যে বিরল উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী উদযাপন শুরু করেছে।
কর্মসূচির মধ্যে ১০ জানুয়ারি ২০২০ বেলা ২.৩০ টায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একযোগে আনন্দ র্যালী/আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বর থেকে বিরল বাজার প্রদক্ষিণ করে বিকাল ৩.১৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও মুনাজাত শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালক এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লঅমা আজাদ ইকবাল লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোটেক রবিউল ইসলাম (এডিঃ পিঃ পিঃ), সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম অরু, সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, বিরল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও বিকাল ৪.২০ টায় মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এবং মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন সরাসরি সম্প্রচার করার জন্য উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এবং বিকাল ৫.১৫ টায় বিরল উপজেলায় মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংলগ্ন স্থানে করার জন্য প্রস্ততি গ্রহণ করা হয়েছে।