বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের নবাবঞ্জে সড়ক দূর্ঘটনায় আলতাব হোসেন(৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সে উপজেলার পুটিমারা ইউনিয়নের আমোদনগর গ্রামের হাজী অবুল হোসেনের ছেলে। গ্রামবাসী জানায় নিহত আলতাব হোসেন তার নিজস্ব শ্যালো মেশিন দ্বারা চালিত ট্রলিতে করে গোবর সার জমিতে বহন করে নিয়ে যাওয়ার সময় ওই ট্রলিতে চালকের পাশে বসে থাকা অবস্থায় শান্তির মোড় নামক স্থানের নিকট চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে আলতাব গুরুতর অহত হয়। স্থানীয়রা তাকে সাথে সাথে দলারদরগা বাজারে একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।