বৃহস্পতিবার দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে মোঃ সানোয়ার হোসেন সরকারকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
দিনাজপুর শহরে একটি রেস্তোরায় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ এর সঞ্চালনায় জেলা বেকারী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে মোঃ সানোয়ার হোসেন সরকারকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ এনায়েত হোসেন চৌধুরী, মোঃ শামীম মিয়া, মোঃ তাজুল ইসলাম ও মোঃ মিজানুর জামান রবি। আলোচনা সভায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ বেকারী মালিক পরিষদের সভাপতি মাকসুদুল আলম পাটোয়ারী, সদস্য মোঃ সাফিউল্লাহ খান শুক্লা, জেলা বেকারী মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ সাইফুল্লাহ, সদস্য মোঃ দেলোয়ার হোসেন তুহিন, অঙ্কুর সরকার, জাহিদ হোসেন, মোস্তফা সরকার, শাহীদ আলী, তাজুল ইসলাম, প্রবীন সাহা গোপী প্রমুখ। জেলা বেকারী মালিক সমিতির সদ্য সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ ও সদ্য সাবেক সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ জানান, গঠনতন্ত্র অনুযায়ী নতুন এই আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে জেলা বেকারী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করতে হবে।