দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আইসিটি খাতে অনন্য অবদানের জন্য "ডিজিটাল বাংলাদেশ দিবস/১৯" এ সমাজসেবা অধিদপ্তরকে শ্রেষ্ঠ দপ্তর পুরস্কার প্রদান করায় আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় র্যালীতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে একটি র্যালী কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভা করেছে। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, চিরিরবন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউসুফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মইনুল ইসলাম প্রমূখ।