দিনাজপুরের চিরিরবন্দরে মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় চিরিরবন্দর উপজেলা বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সমিতির আয়োজনে চিরিরবন্দর কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল।
এসময় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোখলেছুর রহমান রনজু, প্রদীপ কুমার রায়, মোরশেদ উল আলম, সহকারি শিক্ষক প্রশান্ত কুমার রায় ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন সরকার প্রমূখ।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি পদে আগামী ৩ বছরের জন্য ৪র্থ বারের মত অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাহাতাব উদ্দিন সরকার ২য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্মেলনে উপজেলার কল্যাণ সমিতিভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অংশগ্রহন করেন।