নীলডুমুর ১৭ বিজিবির আওতাধীন শাখরা বিজিবির অভিযানে ৫০৩ বোতল ফেন্সিডিল আটক হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, বুধবার ভোররাত সাড়ে ৪ টার দিকে ১৭ বিজিবি'র শাখরা বিওপি'র টহল কমান্ডার হাবিলদার মো. আবদুল হাইয়ের নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ হাড়দ্দাহ বেড়িবাঁধ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহবশতঃ মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তাদের ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে ভারতীয় ৫০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। আটককৃত ভারতীয় ফেন্সিডিলের আনুমানিক মূল্য-২, ০১,২০০/- (দুই লক্ষ এক হাজার দুইশত) টাকা।