মুন্সীগঞ্জের গজারিয়া থানার নবাগত অফিসার ইনর্চাজ ইকবাল হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় গজারিয়া থানা চত্তরে এক আলোচনা সভার মাধ্যমে গজারিয়া থানায় যোগদানকৃত ওসি ইকবাল হোসেনকে সংবর্ধনা দেয়া হয় এবং বদলী জনিত কারণে বিদায়ী ওসি হারুন অর রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে গজারিয়া থানা পুলিশ ও সুশীল সমাজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন আল রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আ.লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) রফিকুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশের সভাপতি নাছির উদ্দিন মিয়াজী,বাউশিয়া ইউপি, ইমামপুর ইউপি, গজারিয়া ইউপি,,হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।