আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ইদ্রিস গাজী ঢাকার জুরাইন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস গাজী শ্রীউলা গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীউলা ইউপি সদস্য নাজমুল হুদা। পারিবারিক সূত্রে জানাগেছে, কয়েক মাস আগে ইদ্রিস গাজী শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকায় যান। ঘটনার সময় পুরান ঢাকার জুরাইন এলাকায় সড়কের কাজ করার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরির্পোট লেখা পর্যন্ত তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছিলো বলে জানাগেছে।