কলারোয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৫ ব্যক্তি আটক হয়েছে। এদের মধ্যে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার ৩জন আসামী রয়েছেন। থানা জানায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরসকাটি বাজার এলাকা থেকে শনিবার মিরাজুল ইসলাম ঢালী (৪০) কে ১০ বোতল ফেনসিডিলসহ আটক হয়। সে খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগের মৃত আলী আহম্মেদ ঢালীর ছেলে। অপর এক অভিযানে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রাম থেকে আসাদুল খাঁ (৪২) কে ১’শ গ্রাম গাঁজাসহ আটক হয়। সে মীরডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে। একই রাতে নিয়মিত মামলার আসামি উপজেলার কেঁড়াগাছি গ্রামের বাবর আলীর ছেলে জাহাঙ্গীর (৩৫), উপজেলা ব্রজবাকসা গ্রামের মৃত তরফ ঘড়ামীর ছেলে মতিয়ার রহমান (৩৭) ও একই গ্রামের নূর হোসেনের পুত্র মাসুম বিল্লাহ (৩১)কে পুলিশ তাদের বাড়ি থেকে আটক করে। রবিবার সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান।
কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণ
এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
রবিবার সকালে কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৩০০ পিচ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক মোঃ খালেদ আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান। এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা ব্যবস্থাপক মোঃ আবুল হাসান, আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখার অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান, কলারোয়া এমআর ফাউন্ডেশন একাডেমীর প্রধান শিক্ষক আবুল হোসেন, ব্যবসায়ী বাবু প্রমুখ। এই সময় অনুষ্ঠানে কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু তার বক্তব্যে বলেন-আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানমূখী মানুষ সেবা কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করেন। এছাড়া তিনি প্রত্যেকে ১০ টাকা দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখায় নতুন হিসাব খোলার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান এবং ব্যাংকের সকল কর্মসূচীতে কলারোয়া বাজারের ব্যবসায়ীবৃন্দের অংশ গ্রহণকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণের কাজ করে যাচ্ছি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সকল ধরনের সামাজিক কাজে সবসময় অংশ গ্রহন করে যাচ্ছেন। পরে তিনি অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাদের আন্তরিকতা ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন।