দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ৬ জন অনুমতি পেয়েছেন। তারা হলেন: বোন সেলিমা ইসলাম, প্রয়াত কোকোর সহধর্মীনি শর্মিলা রহমান সিঁথি, নাতনী জাহিয়া রহমান ও আরিবা ইসলাম এবং নাতী রাখিন ইসলাম ও সামিন ইসলাম অনুমতি পেয়েছেন।
রোববার বিকাল ৩টায় খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএসএসইউ) হাসপাতালে যাবেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।