আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া সার্বজনীন পূজা মন্দিরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক তারক চন্দ্র সানা, শিক্ষক সুকুমার বাছ্ড়া, সভাপতি তারক চন্ত্র মন্ডল, রণজিৎ মন্ডল, তাপস মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, অযোদ্ধা মন্ডল, বিষ্ণপদ মন্ডল ও ভিস্মদেব মন্ডল প্রমুখ।