দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা এক অপরিচিত ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ওই ভিক্ষুক বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার দক্ষিণ দেবীপুর গ্রামের জনৈক আবদুল গফুরের বাড়ির প্রাচিরের সামনে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বলে লোকজনের নিকট থকে জানা য়ায়। ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ঘোড়াঘাট উপজেলার হাট-বাজার সহ বিভিন্ন গ্রাম এলাকায় ভিক্ষা বৃত্তি করে বেড়াতো। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে মরদেহ অভিভাবককে হস্তান্তর করা হবে নতুবা পরিচয় পাওয়া না গেলে তার লাশ পরদিন বেওয়ারিশ হিসেবে গ্রামবাসী দাফন করবে বলে জানায়।