বিরলে শীতার্ত ও দুঃস্থদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮শ ২৫ পিচ কম্বল এবং এর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রায় ৫ হাজার ও উপজেলার এতিমখানা সমূহে ১ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সহ-সভাপতি আলহাজ¦ আকতার হোসেন, যুবলীগের সভাপতি আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান ভুট্টু, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম প্রমুখ।