জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা শাখার জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার দুঃস্থ, হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার করিরাজ হাটে প্রায় শতাধিক দুঃস্থ, হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মুহাম্মদ নিজামুদ্দৌলা মতি। একই দিনে পৌরশহরের জ্যোৎ¯œা টাওয়ারের সামনে ৫০ জন দুঃস্থ, হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ডাঃ মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলম।