পাটকেলঘাটা আমতলাডাঙ্গা মোড়ে বুধবার সন্ধায় ইমারাত নির্মান শ্রমিকলীগের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্মান শ্রমিকলীগের সহ-সভাপতি গাজী সুজাউদ্দীন,সাধারন সম্পাদক আলফাজ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সুজাউদ্দীন মিঠু,সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন,উপদেষ্টা মুকুল বিশ্বাস,পাটকেলঘাটা থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক বাবলুর রহমান । উদ্বোধন শেষে আলমগীর মোড়লকে সভাপতি,আল-আমিনকে সাধারন সম্পাদক ও আলমগীর সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।