আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। সবশেষ ভারত সফরের দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। হোল্ডার না থাকায় ১৫ জনের দল নেমে এসেছে ১৪ জনে। ৭ জানুয়ারি বার্বাডোজে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচ ৯ জানুয়ারি। তিন দিন পর শেষ ম্যাচ হবে গ্রেনাডাতে। ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শেই হোপ, এভিন লুইস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, হেইডেন ওয়ালশ জুনিয়র, ক্যারি পিয়ের, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ।