বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর। খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেনÑএমন খবর বহুদিন ধরেই বলিপাড়ায় উড়ছে। অন্যদিকে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে প্রেমিকা আলিয়া ভাটের বাড়িতে হাজির হতে দেখা গেছে রণবীর কাপুরকে। এবার প্রথমবারের মতো রণবীর তার মা নিতু কাপুরকে সঙ্গে নিয়ে আলিয়ার জহুর বাড়িতে গিয়েছিলেন। তবে কী কারণে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি বলে খবর প্রকাশ করেছে মিড-ডে। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বারানসিতে শুটিং শেষ করে সম্প্রতি মুম্বাই ফিরেছেন এই জুটি। ফিরেই নানা জায়গায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। গত ২৩ ডিসেম্বর রাতে অভিনেত্রী রানী মুখার্জির বাড়িতে পার্টির আয়োজন করা হয়। এতে যোগ দিয়েছিলেন এই প্রেমিক যুগল। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর। এতে আরো অভিনয় করছেনÑঅমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। ট্রিলোজি এই সিরিজের প্রথম সিনেমা চলতি বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।