জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মুক্তিযুদ্ধাদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের পাক হানাদের বিরুদ্ধে ঝাপিয়ে না পড়লে এ দেশ স্বাধীন হত না। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে এ দেশে কোন কিছু চিন্তা করা সম্ভব নয়। উন্নয়ন ও অগ্রগতি, জনগনের শান্তি সবকিছুই বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন পুরন করতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তর পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন। তাই দেশ আজ উন্ননের মহাশিখরে। এ দেশে কোন অন্যায়, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি ও মাদক ও জঙ্গীদের এ দেশের স্থান হতে পারে না। এ দেশ শুধু বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ফসল। এই ফসলকে ঘরে তুলতে মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে হবে আজীবন।
গতকাল রোববার হুইপ ইকবালুর রহিম এমিপ দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বীরমুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক সদর থানা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ প্রমুখ।