গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইলেকট্রিকশিয়ান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৮ ডিসেম্বর/২০১৯ইং শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ বাসষ্ঠ্যাড সংগঠনের কার্যলয়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোঃ জিল্লুর রহমান সুমন (চাকা) ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে।তার নিকটতম চেয়ার র্মাকা প্রাথী রবিন রাজভর ভোট পেয়েছেন ১৫১ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে আনারস র্মাকা মোঃ মিঠু মন্ডল ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম মোঃ সাজু মিয়া ছাতা ১২৮ভোট পেয়েছেন।
আন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন,সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল মিয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন বাবলু, বিনা প্রতিদ্ধতায় যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মনারুল ইসলাম,সহ-সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জামিল প্রধান, কার্যকরী সদস্য শাহ জাহান আলী, কবির মিয়া । সর্ব মোট ১০ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত গোবিন্দগঞ্জ উপজেলা ইলেকট্রিকশিয়ান শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক রির্বাচনে প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করেন মোঃরফিকুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন,গোবিন্দগঞ্জ ওয়ার্কাস পাটির সভাপতি, নাগরিক কমিটির অহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা।